নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক বোমা মেরে মব সৃষ্টি করে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করার প্রতিবাদে সারা দেশের ন্যায় পাবনার আটঘরিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা ও সদস্য সচিব মনোয়ার হোসেন আলমের নেতৃত্বে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজহার আলী খান, সাবেক মেয়র আমজাদ হোসেন তুষার, পৌরব বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিভিন্ন স্থান থেকে বিএনপির অংগ সংগঠনের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন এনপির নেতাকর্মীরা।
মনোয়ার হোসেন আলম বলেন, ‘‘একটি নিষিদ্ধ দল হিসাবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কিছু লোক দেশকে বোমা মেরে মব সৃষ্টি করে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।’’
তিনি বলেন, ‘‘আটঘরিয়া হাবিবের মাটি, বিএনপির ঘাঁটি, এখানে অশান্ত করতে চাইলে সম্মিলিতভাবে তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। ৬ মাসের একটি সরকারকে ব্যর্থ করতে জামায়াতে ইসলাম তেল পুড়িয়ে লংমার্চ করে, এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









