গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর জোনাসুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়েল রানাকে ১৯৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল রানা জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে ও কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, জুয়েল রানার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তার জুয়েল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









