সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জের ধরে দুই পক্ষের দ্বন্দ্বে চাচাতো ভাই কে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে নাসিরউদ্দিনের প্রামাণিক এর বিরুদ্ধে। এঘটনায় দুই পক্ষের ৩ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
রবিবার (২৭শে সেপ্টেম্বর) সকালে রাজাপুর উত্তরপাড়া গ্রামে এঘটনা ঘটে। পরে ৯৯৯ ফোন করে পুলিশকে জানালে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা ও একটি বিদ্যুৎ সর্ট লাইট সহ ২ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো পিতা পুত্র, রাজাপুর উত্তরপাড়া গ্রামের জেলহকের ছেলে মো. নাসিরুদ্দিন প্রামানিক (৩০) ও অন্যজন রাজাপুর গ্রামের মৃত দেলবর প্রামানিকের ছেলে মো. জেলহক প্রামানিক (৫৫)
বাদীপক্ষ আহত অবস্থায় ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তারা হলো রাজাপুর উত্তর পাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে মো. ইয়াছিন (২০) অন্যজন সেলিম হোসেনের ছেলে মো. জাকির হোসেন (২৩), আসামি জেল হক প্রামানিক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আর নাসিরুদ্দিন প্রামানিক কে অস্র আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বেলকুচি থানা সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহিদুল ইসলাম এঘটনা প্রেস ব্রিফিংয়ে জানান, পিস্তল সহ মামলার বিষয়ে তদন্ত চলমান রয়েছে তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মো. মোক্তারুজ্জামান, তদন্ত অফিসার মো. জহুরুল ইসলাম ও এই মামলার বাদি বেলকুচি থানার এস আই মো. আইনুল হক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









