জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার অধীন মিরপুর উপজেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য এই নতুন কমিটি অনুমোদন করা হয়।
শনিবার( ২৬ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা শাখা থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই আংশিক কমিটিতে মোহাম্মদ ইকরামুল হককে আহ্বায়ক এবং মিজানুর রহমানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নওজেস আহমেদ (শান্ত), যুগ্ম আহ্বায়ক প্রভাষক নজরুল ইসলাম ও সেলিম আহমেদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: শামীম মন্ডল। যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, মো: হেলাল সাদ নূর এবং মো: জহুরুল ইসলাম তিতু বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক এস এম আকাশ। সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাবুল ইসলাম, শাকিলুজ্জামান চঞ্চল, মোহাম্মদ শাকিল আহমেদ এবং মোহাম্মদ রাকিব বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দলীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্টালিনের সুপারিশক্রমে কমিটিটির অনুমোদন প্রদান করেন জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি এবং সদস্য সচিব সুলতান মারুফ তালহা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









