দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—মাহবুব ইসলাম (৪০), মান্না ইসলাম (২৬) ও জীবন হোসেন (২৪)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৩টি টাপেন্টাডল ট্যাবলেট, ৩টি কাগজের তৈরি পাইপ ও ৫টি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
পরে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং মান্না ইসলাম ও জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









