পিরোজপুরের নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ফার্মেসি ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মিয়ারহাট বাজারে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মো. রুহুল আমীনকে ১০ হাজার এবং শহিদ ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ অভিযান পরিচালনা করেন। এ সময় নেছারাবাদ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি না করার পাশাপাশি ওষুধের মান ও মেয়াদ যাচাই করে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









