পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ড্যাবের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









