রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মহম্মদপুরবাসী

মাগুরা (মহম্মদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মহম্মদপুরবাসী

ফাইল ফটো

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেলেন অ্যাড. নিতাই রায় চৌধুরী। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মহম্মদপুরবাসী।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর মন্ত্রী পরিষদ গঠন করে দলটি। সেই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এমপি নিতাই রায় চৌধুরী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন।

১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতিক নিয়ে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাড. নিতাই রায় চৌধুরী। এরপর ১৯৮৯ সালে শিক্ষা উপমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ও ১৯৯০ সালে যুব ও ক্রীড়া মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন তিনি। সে অনুযায়ী দীর্ঘ ৩৮ বছর পর এমপি এবং ৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মহম্মদপুরবাসী। তাই মন্ত্রীর কাছে অনেক প্রত্যাশার কথা জানান এলাকার মানুষ।

নির্বাচনে ১ লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে মাগুরা-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকের ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট পেয়েছেন।

নিতাই রায় চৌধুরীর মন্ত্রীত্ব পাওয়ার খবরে আনন্দ উৎসবে মেতেছে এলাকার শতশত নেতাকর্মী। ঢাকায় এসেও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। নানা শ্রেণিপেশার মানুষের মধ্যে চলছে আনন্দ উৎসব এবং মিষ্টি বিতরণ।

মহম্মদপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, ‘আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়ে গেছি। এই সুখবর মাগুরা-২ নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণ বয়ে আনবে।’

অ্যাড. নিতাই রায় চৌধুরী এমপি বলেন, বাংলাদেশের সকল মানুষের সামগ্রিক জীবনধারা এবং নৈতিকতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থেকে সাংস্কৃতিক উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। এ সময় তিনি তার নির্বাচনি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জাহিদ/মহম্মদপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.