বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গর্বিত শিক্ষক হাফেজ মু. রশিদ আলম।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে হাফেজ মু. রশিদ আলম’র হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও সম্মানীর চেক তুলে দেন।
জানা গেছে, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় অনুপ্রেরণা এবং দীর্ঘদিনের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ তাকে এই জাতীয় সম্মাননার জন্য মনোনীত করা হয়।
ঠাকুরগাঁওয়ের সন্তান হিসেবে তার এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। একজন শিক্ষকের জাতীয় স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের পুরো জেলারও সম্মান বয়ে এনেছে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জেলার সর্বস্তরের মানুষ এই অর্জনে উচ্ছ্বসিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









