রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ শুরু হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ শুরু হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এখন থেকেই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ শুরু হবে। বন্দর কার্যক্রম আরো আধুনিক ও গতিশীল করতে হবে। বিনিয়োগ না বাড়লে বাণিজ্যিক রাজধানীর লক্ষ্য অর্জন সম্ভব নয়।’

অর্থমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান। এই সমস্যা সমাধান করতেই বিনিয়োগ বাড়ানো জরুরি।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, চট্টগ্রামের জন্য অনেক পরিকল্পনা রয়েছে। তবে, সেগুলো এক কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসতে পেরে ভালো লাগছে। একটি নির্বাচিত সংসদ ও সরকার দেশের মানুষের আশা ও প্রত্যাশা পূরণে কাজ করবে। চট্টগ্রামের উন্নয়নেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে আসেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সফরের অংশ হিসেবে তিনি সকালে পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে তার মা ও বাবার কবর জিয়ারত করেন। জুমার নামাজ শেষে নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন তিনি। বিকেলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বন্দর সেবাদানকারী প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাতে ঢাকার উদ্দেশ্যে তার চট্টগ্রাম ত্যাগের কথা রয়েছে।

জাহাঙ্গীর/চট্টগ্রাম/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.