সুন্দরবন থেকে শিকার করে পাচারের সময় হরিণের মাথা, চামড়া, চারটি পা ও প্রায় ১৪ কেজি মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার গোলখালি সিংয়ের বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাংস ফেলে পালিয়ে যায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাংস বন বিভাগের কোবাদক ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনের বন্য প্রাণী রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









