পটুয়াখালীর বাউফলে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মো. শওকাত হোসেন (২৯) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিল ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বাউফল সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহত শওকাত হোসেন ওই ইউনিয়নের বিলবিলাস গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শওকাত ও সাকিলের মধ্যে ফেসবুকে তর্ক-বিতর্কের পাশাপাশি আগে থেকেই বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় সাকিল শওকাতকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা শওকাতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ দেওয়া হোক বা না হোক, তাকে আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









