রেলকোচের জানালা সংস্কারে নিম্নমানের কাজ দেখে ক্ষোভ সামলাতে পারেননি সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলাভরে কাজ করতেন? এমনকি এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার চেয়ে সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার পক্ষেও মত দেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সংস্কারকাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ করে কাজের মান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মন্ত্রী।
সংস্কারকাজের মান নিয়ে ক্ষোভ জানিয়ে শেখ রবিউল আলম বলেন, এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কারকাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও গুমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।
বিভাগীয় তত্ত্বাবধায়ককে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব। আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলাভরে কাজ করতেন?
পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় যাত্রীসেবার মান উন্নয়নে রেলকোচ সংস্কারকাজে ব্যবহৃত সামড়ুীর গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ৎুতিটি কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি। আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ, কর্মব্যবস্থাপক এম মমতাজুল ইসলামসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









