রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পরেশ-অঞ্জলী শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

পরেশ-অঞ্জলী শিক্ষা বৃত্তি প্রদান

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন হলে অনুষ্ঠিত হলো “পরেশ–অঞ্জলী শিক্ষা বৃত্তি–২০২৬” প্রদান অনুষ্ঠান। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ফাসিয়াতলা গ্রামের কৃতি সন্তান দেশবরেণ্য কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও তাঁর সহধর্মিণী অঞ্জলী রানী দাস-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সোহরাফ হোসেন কিরন, প্রধান শিক্ষক, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির উপকরণ তুলে দেন ড. রাধেশ্যাম সরকার, চেয়ারম্যান, ডিআরপি ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. হাফিজুর রহমান মিলন এবং মো. মনিরুজ্জামান, পাশাপাশি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান অতিথি ড. রাধেশ্যাম সরকার শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা সমস্বরে উচ্চারণ করেন—আমি প্রতিজ্ঞা করছি যে খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হবো। পিতা-মাতাকে শ্রদ্ধা করবো। নিজের দেশ নিজেই গড়বো।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রণতি রানী দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক, ঢাকা। তিনি জানান, ড. রাধেশ্যাম–প্রণতি ফাউন্ডেশন প্রতি বছর কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে পরেশ–অঞ্জলী শিক্ষা বৃত্তি প্রদান করবে।
অনুষ্ঠানজুড়ে ছিল ভাষা আন্দোলনের চেতনা, শিক্ষার্থীদের স্বপ্নগড়ার প্রত্যয় এবং শিক্ষার মাধ্যমে মানবিক সমাজ নির্মাণের দৃঢ় অঙ্গীকার।

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.