কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ছয়টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় একটি নৌকায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা মরদেহটি তীরে এনে পুলিশকে খবর দেন।
জাদিমুরা ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল আমিন বলেন, নিহত ব্যক্তির চোখের ওপরের অংশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









