নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা উদ্ধারসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক মামলার আসামি দুজন এবং মাদক সেবনের অভিযোগে ১৯ জন রয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনের অভিযোগে সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকার ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকসংক্রান্ত মামলায় আল আমিন (২৮) ও মো. আশরাফুল ইসলাম (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









