কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালীতে ট্রলি উল্টে চাকার নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন নামে এক চালকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন বড় মহেশখালীর মুন্সির ডেইল এলাকার তাজু আহম্মদের ছেলে। তিনি বুশরা ডেকোরেশনের মালামাল বহনকারী ট্রলি চালাতেন। আট মাস আগে বিয়ে করেছিলেন তিনি।
আনোয়ারের শৈশবের বন্ধু শওকত ওসমান বলেন, আনোয়ার তার ছোটবেলার খেলার সাথি ছিলেন। তারা ভাইয়ের মতো ছিলেন। বিয়ের পর নতুন জীবন ঘিরে আনোয়ারের অনেক স্বপ্ন ছিল। এভাবে বন্ধুকে হারিয়ে তিনি শোকাহত।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









