সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিরাবন সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাটিরাবন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরা, সাবান, চকলেট ও কসমেটিকসসহ বিভিন্ন মালামাল।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









