সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খন্দকার ইনসান আহমেদ মনিরকে সভাপতি এবং ছাদিকুর রহমান স্বাধীনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী ও সদস্য মুন্না চৌধুরী।
সম্মেলনে বক্তারা বলেন, হাওর এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নদ-নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, আগাম বন্যা মোকাবিলায় ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম, দুর্নীতি, অবহেলা ও ধীরগতি প্রতিরোধ করতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নদী, খাল-বিল ও জলাশয় দখল-দূষণমুক্ত রাখা এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নবগঠিত কমিটি হাওরের পরিবেশ-প্রকৃতি, নদ-নদী, কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি আরিফুল ইসলাম সরকার, মো. আফাই হোসেন, সেলিম আহমেদ, জসিম উদ্দিন, আবুল হোসেন মোড়ল ও শাহানুর আলম। যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল মুরছালিন। সাংগঠনিক সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম স্বপন ও সুলেমান আফিন্দী জাফরান। অর্থ সম্পাদক সাব্বির রহমান আরিফ।
বাঁধ বিষয়ক সম্পাদক নাফিউদ্দোহা ও মিজান মিয়া, দপ্তর সম্পাদক আজাদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ইউসুফ নাঈম, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি সম্পাদক পারভেজ মোশাররফ জিহাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. শফিকুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আজিমুদ্দিন হেলাল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাইনুদ্দীন, বন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক আশরাফ খান, নদী ও খনিজ সম্পদ সম্পাদক সাইদুল, হাওর ও কৃষি সম্পাদক নকুল দাশ এবং মিডিয়া ও যোগাযোগ সম্পাদক সাহাঙ্গীর আলম।
নির্বাহী সদস্যরা হলেন—দেলোয়ার জাহান আরিফ, কামাল হোসেন, মো. জোবায়ের, রুহুল আমিন, জুয়েল মিয়া, মিছবা তালুকদার, ইয়াছিন আরাফাত, শাহা আলম, মোশাহিদ মিয়া ও আপন মিয়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









