সিরাজগঞ্জের তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণকে সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে ইউনিসেফের কারিগরি সহযোগিতায় এবং ইসলামিক ফাউন্ডেশন তাড়াশের আয়োজনে পৃথক দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এলাকার মানুষের উদ্দেশে হাম-রুবেলার সংক্রমণ, প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে বক্তব্য দেন কমিউনিটি সভা বাস্তবায়নকারী মোছা. মান্জু আক্তার বানু।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. আব্দুল মাজিদ, আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন বয়সী নারীরা অংশগ্রহণ করেন। এ সময় হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









