‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









