বগুড়ার সারিয়াকান্দিতে আলোচনা সভা, যুব সমাবেশ, র্যালি এবং যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল ও উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রমে অবদান ও উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে যুব ঋণের চেক এবং সম্মাননা স্মারক বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









