দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশ। এ সুযোগে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।
বাংলাদেশের পয়েন্টের শতকরা হার ৫৫.৫৬ থেকে কমে ৪৭.৬২ হয়েছে। অন্যদিকে ভারতের বর্তমান পয়েন্টের শতকরা হার ৫১.৫২।
এদিকে জয়ের কারনে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের শতকরা হার ২০.৮৩ থেকে বেড়ে ২৬.৯২ হয়েছে। তবে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানেই রয়েছে তারা। তাদের সঙ্গে সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার ব্যবধানও কমেছে। শ্রীলঙ্কার পয়েন্টের শতকরা হার ৩৩.৩৩।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বলেন, ‘‘ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানের উন্নতি করাই ছিল তাদের লক্ষ্য। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ হয়েছে।’’
ম্যাচ শেষে চেজ বলেন, “দুটি টেস্ট জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছিলাম। পয়েন্ট তালিকায় অন্তত ছয় বা পাঁচ নম্বরে থেকে চক্রটি শেষ করতে চাই। সেই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই দুটি ম্যাচই জিততে হতো।”
এ জয়ে ডব্লিউটিসি অভিযানে তাদের অবস্থানের উন্নতি হয়েছে এবং পয়েন্ট তালিকায়ও পরিবর্তন এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









