একমুঠো সময় নিয়ে বসে আছি
- অপেক্ষা মহাকালের!
কুয়াশায় ভেজা আকাশে পূর্ণ চাঁদ
- খুঁজে ফিরি নীহারিকা।
রাতের ঘোর ভাঙে জেগে আছি
- অজানা গল্পের আহ্বানে!
স্মৃতিরা বলে যায় কিছু চুপিচুপি
- এইতো কেও আছে।
মিথ্যের আবডালে শহরের রঙ
- পথিক থাকে নীলে!
আলো ছায়ার এলেমেলো বর্ণ
- কবিতা বেঁচে থাকে।
কোথাও জমে গানের আসর
- কারো সুখ বিসর্জনে!
একটু একটু করে বেড়ে চলে রাত
- হাজার বছরের রাত!
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









