নীলফামারীর ডিমলায় ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনতা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এই উপকরণ তুলে দেওয়া হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক কৃষক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কৃষকদের হাতে উপকরণ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। কৃষকদের উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি উপকরণ, সঠিক পরামর্শ ও সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে। ডিমলার মাটি অত্যন্ত উর্বর, এখানকার কৃষকরা পরিশ্রমী। সঠিক সহযোগিতা পেলে ডিমলা কৃষিতে আরও এগিয়ে যাবে।’’
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জানান, কৃষকদের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন।
উপকরণ পেয়ে এক কৃষক বলেন, ‘‘এই সময়ে সার-বীজ পেয়ে অনেক উপকার হলো।’’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ৫০০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









