পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে এসএসপি পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ জন কর্মকর্তা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
এতে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান করতে হবে। একই সঙ্গে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









