শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। এর অংশ হিসেবে রাজশাহীতেও কর্মসূচিটির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিটির উদ্বোধন করেন। পরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্থানীয় পর্যায়ে উদ্বোধন করেন অতিথিরা।
রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









