পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত এ কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসাইন জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব।
অনুষ্ঠানের শুরুতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং নৈতিকতা ও আদর্শের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও ভালো ফলাফলের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় কলেজের শিক্ষক, নবাগত শিক্ষার্থী ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









