জামালপুরের মেলান্দহ উপজেলার সাধুপুর জমশের আলী মুন্সী উচ্চ বিদ্যালয়ের নতুন গেইট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূর জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা রাশেদ আল আমিন শুভ।
আলোচনা সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও কার্যকর করে তোলে।

নতুন গেইট নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের প্রবেশপথের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









