রংপুর রেঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রশংসনীয় কর্মদক্ষতায় অক্টোবর মাসের ‘শ্রেষ্ঠ জেলা’ নির্বাচিত হয়েছে গাইবান্ধা এবং ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দীন।
বুধবার (৪ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।
সভায় রেঞ্জ অধীন জেলাগুলোর অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম পর্যালোচনা শেষে সামগ্রিক মূল্যায়নে গাইবান্ধা জেলা পুলিশকে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ঘোষণা করা হয়। এই অনন্য অর্জনের স্বীকৃতি হিসেবে রেঞ্জ ডিআইজির নিকট থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদ গ্রহণ করেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মো. জসিম উদ্দীন।
এ সময় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জের আট জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









