সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধর্মপাশা উপজেলার বনগাবি গ্রামের জসিম উদ্দিনের ছেলে সজিব (৩০), রফিকুল ইসলামের ছেলে বাবুল মিয়া (২৫) এবং শরিশ্যাম গ্রামের হাসানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম, মো. শফিউল্লাহ ও আব্দুল্লাহ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। তাঁদের মধ্যে সজিব ও বাবুল মিয়া জিআর-৭৩/২৬ (ধর্ম) মামলার এবং জাহাঙ্গীর আলম জিআর-২০৭/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় তাঁদের ধর্মপাশার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ধর্মপাশা থানা পুলিশ আরও জানায়, মাদক, জুয়া, অনলাইন জুয়া প্রতিরোধ এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









