সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের রাধারমণ দত্ত মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সমবায় অফিসের সহকারী আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন নজরুল ইসলাম নাজু এবং গীতা পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিনহা।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সীতেশ গোস্বামী, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোর্শেদ আলম।
এছাড়াও বক্তব্য দেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রিয়াজ রহমান, সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কারপ্রাপ্ত নুরুজ্জামান মিয়া, জগন্নাথপুর পৌরসভা শ্রমিক সমবায় সমিতির নিজাম উদ্দিন, রৌয়াইল সমবায় সমিতির সুজন মিয়া এবং বনগাঁও সমবায় সমিতির আব্দুল আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও গতিশীল করতে সমবায়ের কোনো বিকল্প নেই। সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক মৎস্য চাষ ও প্রাণিসম্পদ উন্নয়ন নিশ্চিত করে বেকারত্ব দূরীকরণ ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে গ্রামীণ জনগোষ্ঠীকে সমবায়ভিত্তিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সমবায় কার্যক্রমে বিশেষ ও অনুকরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার দুইজন সফল সমবায়ীকে 'শ্রেষ্ঠ সমবায়ী' হিসেবে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









