‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক জাতীয় পতাকা এবং উপজেলা সমবায় কর্মকর্তা সমবায় পতাকা উত্তোলন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান ও ঈশ্বরীপুর বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান।
শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









