‘সমবায়ে গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এবং আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আ. মুতালিব প্রাং, সমবায়ী শহিদুল ইসলাম, আভাষ গমেজ ও জ্যাকব রিবেরুসহ অনেকে।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন সমবায়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









