নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের একাধিক টিম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৩ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং ১১ জন মাদকসেবী রয়েছে।
অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মোসা. মিনু (৫০), ওসমান গণি (৪৫) ও রাব্বী হাসান ওরফে জুনায়েদ (২২)।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন চর ডলিয়া এলাকার আয়নাল হক (৬০)। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি মোসা. তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে মাদক সেবনের দায়ে আটক ১১ জন হলেন মো. শাওন (২৭), মো. মামুন (৩০), মো. মুন্না (২৫), মো. দিপু (২৮), রুবেল আহসান (২০), মো. রুয়েল আলী (৩৪), সুমন মিয়া (২৭), আকাশ (২০), মো. মাসুম (৩৫), মো. তামিম ইকবাল (২০) ও মো. শামীম (৩০)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আ. বারিক জানান, অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









