বরিশালের গৌরনদীতে পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সুধী সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হোসনাবাদ বাইতুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন গৌরনদীর পীর সাহেব হযরত ক্বারী আ. আজিজ (দা. বা.)। বিশেষ আলোচক ছিলেন সাভারের বিপিটিসি জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আশরাফ উজ্জামান।
হযরত মাওলানা মো. ওসমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক আনিছুর রহমান, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি বাইজীদ শরীফ, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মুহীদ শরীফ ও সাবেক ছাত্রনেতা জাবির হোসেন জুয়েল প্রমুখ।
এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এতিমখানার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








