সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা একত্র হন। পরে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শফিকুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








