সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর পৌর শহরে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। পরে নুরজাহান কমপ্লেক্সের সামনে সমাবেশ করেন তারা।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান।
বক্তারা বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবিলা করা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, উপজেলা বিএনপির নেতা জাহিদুল ইসলাম মামুন ও আব্দুল কাদির পলাশ।
পৌর বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক আহ্বায়ক মীর মখলিছুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মালিক ও সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ।
এ ছাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান চৌধুরী সাজু, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিল আহমদ, দাসের বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, কৃষক দলের নেতা আব্দুল বাছিত সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান ও জেলা মহিলা দলের নেত্রী আমিনা বেগম ডলি উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও অংশ নেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্যসচিব আব্দুল জব্বার, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ, উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক তাজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








