ময়মনসিংহের গফরগাঁওয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন ও এর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক হাসান, ভেটেরিনারি সার্জন দেলোয়ার হোসেন ছামী, ওসি (তদন্ত) মো. মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








