ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বস সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
এর মধ্যে মহানগর যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। মহানগর যুবদলের কমিটিতে সভাপতি করা হয়েছে জোবায়ের হোসেন শাকিলকে ও মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম রবিন (তানভীর আহমেদ রবিন), যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শিপু।
দক্ষিণ জেলার ৭ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটিতে আবু সাইদ ফারহানকে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন নাইমুল করিম লুইন। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রাসেল এবং সাংগঠনিক সম্পাদক মুনতাসির মনির (মনি)।
এছাড়াও উত্তর জেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্টি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুজাউদ্দৌলা সুজা সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু। বাকিরা হলেন- সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, ১ নম্বর যুগ্ম সাধারণ নিহাদ ইসলাম ডুনন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হান শরীফ হুলুদ।
তবে উত্তর জেলা যুবদলের ঘোষিত কমিটিতে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। শর্তে বলা হয়, কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।
এসব কমিটির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








