ময়মনসিংহের ত্রিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) উদ্যোগে উপজেলার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী পিএমকে ত্রিশাল শাখা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. নবাব আলী, জোনাল আইটি অফিসার মো. আশরাফুল ইসলাম, ত্রিশাল শাখার ব্যবস্থাপক মো. আল আমিন, হিসাবরক্ষক মো. ইছাহাক আলমসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, চক্ষু রোগীদের জন্য চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।
পিএমকে'র অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. নবাব আলী জানান, সংস্থাটির সব শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ত্রিশাল শাখায়ও এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








