নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্যসচিব সোহাগ খান লোহানী ও অধ্যাপক সেলিম জাহাঙ্গীর। এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








