গাজীপুরে শ্রমিক আন্দোলনে ১৫টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১৫টি মামলায় মোট ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








