মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা এবং ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টার দিকে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়। আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি এ রায় ঘোষণা করেন।

আদালত বলেছেন, “মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বাংলাদেশ অভিমুখে দলে দলে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








