রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরে তারা বাড়ির গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে বাড়ির গেটে আগুন দিলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








