সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের অন্যতম সদস্য সাজ্জাদ হোসেন রিফাতের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
আনসারক্যাম্প রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা ছাত্রদল নেতা রাসেল, সাব্বির, আদনান, নিবিড়, মারজান, ইমরান এবং যুবদল নেতা আসিফ ও নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








