ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকার পুরাতন গরুহাটে একটি পরিত্যক্ত বাড়ির সামনে পলিথিন ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ওই দিন পরিত্যক্ত বাড়িটির সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে তারা কাছে যান। ব্যাগের ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বাড়িটির পাশে ব্যাগ পড়ে থাকতে দেখে কৌতূহলবশত কাছে গিয়ে ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে আশপাশের লোকজনকে জানালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরেক বাসিন্দা নাজমা বেগম বলেন, তাদের এলাকায় আগে এমন ঘটনা ঘটেনি। পরিত্যক্ত বাড়ির সামনে এসব বস্তু দেখে তাঁরা ভীত হয়ে পড়েছেন। তিনি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ককটেল সদৃশ বস্তুগুলো নষ্ট করা হয়েছে। পুরো শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








