দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মকাণ্ড, নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচল সমু মার্কেট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ৩০০ ফিট সড়ক প্রদক্ষিণ করে।
জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপি নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি এ ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








