রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলমগীর বিশ্বাস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন বিশ্বাস ওরফে নুরু চেয়ারম্যানের ছেলে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি দল বালিয়াকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে আলমগীর বিশ্বাসকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








