রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় ড্রেজার পাইপ লাইন বসানো ও আধিপত্য বিস্তার করতে একই দিনে দু'টি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পৌর বিএনপির ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলার প্রধান ফটকের সামনে উপজেলা বিএনপির স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের সমর্থক সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির রফিকের উপর ৭-৮ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলায় হুমায়ুন কবির রফিক মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা হামলার পরপর দ্রুত স্থান ত্যাগ করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় হামলাকারীরা বর্তমান এমপি আজহারুল ইসলাম মান্নান কর্মীসমর্থক।

অন্যদিকে সোনারগাঁ পৌর ষোলপাড়া এলাকায় ড্রেজার পাইপ বসানো নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বর্তমান এমপি আজরুল ইসলাম মান্নানের সমর্থদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে সোনারগাঁ পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন ও সোনারগাঁ পৌর যুবদলের 
যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রাহিম সহ ৯ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আব্দুল রাহিম ড্রেজার পাইপ সিন্ডিকেটের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে রাহিমের নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী হঠাৎ তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকেও মারধর করে তিনজনের কাছ থেকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আঃ রাহিম বলেন এ ঘটনার সাথে আমি জড়িত না। আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।

সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, আমি উপজেলা প্রশাসন ভবনের প্রকৌশলীর কার্যালয় থেকে বেরিয়ে প্রধান ফটকের সামনে আসতেই একদল দুর্বৃত্ত আমার উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। আমি তাদের কাউকে চিনতে পারিনি। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ্ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.